Posts

Showing posts from March, 2021

স্বাধীনতার ৫০ বছর: হক, ভাসানী, সোহরাওয়ার্দী আর মুজিব, যে চার নেতা বদলে দিলেন ভারত-ভাগ পরবর্তী পূর্ব বাংলার রাজনীতি

Image
  হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের নির্বাচনের সময় সারা দেশ ঘুরে যুক্তফ্রন্টের পক্ষে প্রচারণা চালিয়েছেন। পাকিস্তানের জন্মের পর প্রথম এক দশক ছিল অত্যন্ত ঘটনাবহুল। এই সময়ের রাজনীতিতে এমন সব ঘটনা ঘটেছে যার প্রভাব ছিল সুদূরপ্রসারী। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, পাকিস্তান ভেঙে গিয়ে এক সময়ে যে নতুন একটি রাষ্ট্রের জন্ম হবে দেশটির সূচনালগ্নেই তার ক্ষীণ কিছু আভাস পাওয়া গিয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশ প্রতিষ্ঠার কিছু প্রস্তুতিও হয়ে গিয়েছিল সেই সময়ে। হিন্দু মুসলিম এই দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ সালের ১৪ই অগাস্ট। এই জন্ম ছিল মূলত মুসলিম লীগের রাজনৈতিক আন্দোলনের ফসল। কিন্তু এর পরেই দেশটির রাজনীতিতে অভাবনীয় কিছু ঘটনা ঘটে যার একটি পূর্ব পাকিস্তানের রাজনীতি মুসলিম লীগের হাতছাড়া হয়ে যাওয়া। পাকিস্তানের জন্ম: লাহোর প্রস্তাব থেকে শুরু পাকিস্তানের জন্মের বীজ হিসেবে বিবেচনা করা হয় ১৯৪০ সালে নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে গৃহীত লাহোর প্রস্তাবকে। এই প্রস্তাবে ভারতের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম অংশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো নিয়ে স্বা...